-

ব্লগ টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্লগ টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি

সেপ্টেম্বর ১৬, ২০১৭ 1
বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি-



বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করুন একদম ফ্রি
আপনি কি নতুন ব্লগার? এখনো ব্লগের url সাবমিট করেন নাই? তাহলে এই পোস্টটি আপনার জন্যেই। প্রথমে জেনে রাখুন ব্লগের url কেন সাবমিট করবেন? আপনার নিশ্চয় অজানা থাকার কথা নয়- আমরা যখন গুগুল, বিং, ইয়াহু, আস্ক ইত্যাদি সার্চ ইঞ্জিনে প্রয়োজনীয় কোন শব্দ লিখে সার্চ দিই তখন সেই সার্চ ইঞ্জিন মুহুর্তের মধ্যে অসংখ্য ওয়েব বা ব্লগ সাইট আমাদের সামনে এনে উপস্থিত করে। প্রশ্ন আসতে পারে এইসব সার্চ ইঞ্জিন ঐগুলি ওয়েব বা ব্লগ সাইট চিনল কি করে? জ্বি, এটা ঘটেছে কারন সেইগুলি ওয়েব বা ব্লগ সাইট এইসব সার্চ ইঞ্জিনে সাবমিট করা আছে। এখন আপনার ব্লগ বা ওয়েব সাইটের এ্যাড্রেস (url) এইসব সার্চ ইঞ্জিনে কিভাবে সাবমিট করবেন তা নিয়ে আলোচনায় আসছি। আর আগেই ত বলে দিয়েছি এ কাজটি করতে আপনার মোটেও খরচ হবে না। দেখুন তাহলে কিভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে  আপনার ব্লগের url সাবমিট করবেন-  

আপনে প্রথমেই আপনার ব্লগের এ্যাড্রেস বা url কপি করে রাখুন। এবার Free Web Submission প্রোগ্রামটির মাধ্যমে আমাদের url সাবমিট করব। Free Web Submission প্রোগ্রামটিতে প্রবেশের জন্য আপনে এখানে ক্লিক করুন। প্রোগ্রামটিতে প্রবেশ করার পর একটু নিচের দিকে নেমে দেখুন আপনে নিচে প্রদর্শিত ছবির মত একটি উইন্ডো পেয়ে গেছেন।


এখানে ১ম বক্সে অর্থাৎ Website Url বক্সে আপনার ব্লগ বা ওয়েব সাইটের এ্যাড্রেসটি লিখুন। Name এর বক্সে আপনার গুগুল প্রোফাইলের নাম লিখুন। Email Address এর বক্সে আপনার মেইল এ্যাড্রেসটি ;লিখুন। এবার I have raed and agree to the term এর পাশের চেক বক্সে একটি টিক চিহ্ন দিয়ে সবার নিচে থাকা Submit Your Site এ ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষন পর আপনার মেইলটি তারা ভেরিফিকেশন করতে চাইবে। ভেরিফিকেশন করুন। ব্যস আপনার কাজ শেষ।

বিঃ দ্রঃ অনেক সময় গুগুল আর বিং ইঞ্সাজিনে সাবমিট হতে সমস্যা সৃস্টি করে। যদি আপনার বেলায় তাই ঘটে, তবে Google কিংবা Bing এর সার্চ বক্সে লিখুন webmaster/tools/url submit. এরপর যে বক্স পাবেন তাতে আপনার Url বসিয়ে সাবমিটটি সম্পন্ন করুন।  

ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর পোস্টটি আপনাদের উপকারে আসলে কমেন্ট করতে ভূলবেন না কিন্ত। 

৬ সেপ্টেম্বর, ২০১৭

নতুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস

সেপ্টেম্বর ০৬, ২০১৭ 2
আপনি কি নতুন ব্লগার ? তবে এই পোস্টটি আপনার জন্যই-

ড্যাশবোর্ড সেটিংস ১ম পর্ব 


মার আজকের পোস্টটি ন্তুন ব্লগারদের জন্য। আজ আলোচনা করব- ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউটের সেটিংস নিয়ে। এই ড্যাশবোর্ডের সেটিংস কিন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে এমন কিছু সেটিংস আছে যেগুলিতে আপনি ভূল করলে আপনার ব্লগ এ্যাড্রেসটি সার্চ ইঞ্জিন থেকে হারিয়ে যেতে পারে। ফলে, ভিজিটররা আপনার ব্লগ খুজে নাও পেতে পারে। যাই হোক মূল কাজে আসি তাহলে,

ন্তুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস

আপনি যখন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন তখন সেখানে উপরের চিত্রের মত উইন্ডোজটি দেখতে পাবেন। এগুলির আলোচনা নিচে পর্যায়ক্রমে দেখানো হলো-

➽ সর্ব প্রথমে বামের উপরের দিকে লক্ষ্য করুন Blogger লেখাটির নিচে একটি নাম প্রদর্শিত হচ্ছে। এখানে আপনার ব্লগের নাম দেখাবে। তার নিচেই দেখুন View Blog লিখা আছে। এখানে ক্লিক করে আপনি আপনার ব্লগটিকে দেখতে কেমন লাগে তা দেখতে পারবেন।

➽ Posts - এখানে আপনি আপনার ব্লগে কি কি পোস্ট করেছেন বা কি কি পোস্ট করার প্রস্ততি নিচ্ছেন তা দেখতে পারবেন। যেমন, All এ আপনার প্রকাশিত বা অপ্রকাশিত সমস্ত পোস্ট দেখাবে, Draft এ আপনার অপ্রকাশিত পোস্ট দেখাবে এবং Published এ আপনার প্রকাশিত পোস্ট দেখাবে।

➽ Stats - এখানে আপনি পাবেন আপনার ব্লগের পাঠক বা ভিজিটরের তথ্য। যেমন ধরন- Overview এর মাধ্যমে আপনি জানতে পারবেন, এই মুহুর্তে, আজ সারাদিন বা গতকাল, এই সপ্তাহে, এই মাসে বা ব্লগটির শুরু থেকে সর্বমোট কত জন পাঠক বা ভিজিটর আপনার ব্লগসাইটে ঢুকেছে? আপনাকে কতজন অনুসরণ করছে? ইত্যাদি তথ্য। লক্ষ্য করুন- ডানদিকে Followers এর নিচে ছোট্র করে লিখা রয়েছে যে Manage Tracking Your Own Pageview এখানে ক্লিক করে Don't Track My View for This Blog এর চেকবক্সে টিক চিহ্ন দিয়ে বেড়িয়ে আসুন। তাহলে আপনি নিজে যতবারই ব্লগটি ভিজিট করুন না কেন আপনার ব্লগের ড্যাশবোর্ডে তা হিসেব করবে না। ফলে, আপনে শুধুমাত্র মূল পাঠকের সংখ্যা জানতে পারবেন।

Posts- এ ক্লিক করে আপনে জানতে পারবেন যে আপনার ব্লগের কোন কোন পেজ বা কোন কোন পোস্ট পাঠকরা কতবার পড়েছে, সর্বোচ্চ পঠিত পোস্ট ইত্যাদি তথ্য।

Traffic Sources-  এ ক্লিক করে আপনার পাঠক বা ভিজিটর কোন সূত্রে আপনার ব্লগে প্রবেশ করেছে, তারা কী ধরনের কী-ওয়ার্ড ব্যবহার করেছে, কোন সার্চ ইঞ্জিনের দ্বারা এসেছে ইত্যাদি তথ্য জানতে পারবেন।

Audience - এ ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার পাঠক কোন দেশের বাসিন্দা, আপনার ব্লগে আসার জন্য তারা মোবাইল নাকি কম্পিউটার ব্যবহার করেছে কোন ব্রাউজারের দ্বারা আপনার ব্লগে ঢুকেছে ইত্যাদি তথ্য।

➽ Comments - এখান থেকে আপনার ব্লগে করা মন্তব্য সম্পর্কে জানতে পারবেন। যেমন, Published এ ক্লিক করে আপনি জানতে পারবেন কে বা কারা আপনার ব্লগে কোন পোস্ট এ মন্তব্য করেছে। Awaiting Moderation এ ক্লিক করে আপনার অপেক্ষমান মন্তব্য সম্পর্কে জানতে পারবেন। Spam হচ্ছে নিরাপত্তাজনিত কারনে যে মন্তব্যগুলি প্রকাশ পায়নি সেইগুলি।

➽ Earnings - এটিই মূলত মূল আলোচ্য বিষয়। Earnings এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার ব্লগে কেমন আয় হচ্ছে। যারা এখনো ব্লগের ন্তুন ব্লগারদের জন্য ব্লগের ড্যাশবোর্ড বা লে-আউট সেটিংস    এর জন্য আবেদন করেন নাই তারা এখান থেকেই আবেদন করতে পারবেন। তবে Google AdSense সম্পর্কে ভাল্ভাবে না জেনে আবেদন  করতে যাবেন না। কারন, আপনি একবার Unapproval হয়ে গেলে ২য় বার সুযোগ নাও পেতে পারেন। এ সম্পর্কে আমার একটি বিস্তারিত পোস্ট থাকবে।

আজ এ পর্যন্তই। ড্যাশবোর্ড সংক্রান্ত সেটিংসের বাকি অংশ নিয়ে আমি শীঘ্রই ২য় পর্ব নিয়ে আসছি। সেই পর্যন্ত সকলেই ভাল থাকবেন। আল্লাহ-হাফেজ। 

২৫ আগস্ট, ২০১৭

খুব সহজেই ব্লগ সাইট খুলুন সম্পূর্ণ ফ্রি

আগস্ট ২৫, ২০১৭ 0
কিভাবে একটি ওয়েব সাইট খুলবেন?


ব্লগ টিউটোরিয়াল পর্ব-০১ (ব্লগ সাইট তৈরী)

জানতে হলে ভিজিট করুন ওস্তাদ জ্বি
প্রথমেই বলে রাখি একটি ওয়েব সাইট খুলতে যা যা লাগবে-
💢 একটি জি-মেইল কিংবা ই-মেইল এ্যাকাউন্ট দরকার ,
💢 পূর্ব নির্ধারিত ওয়েব সাইটটির নাম ঠিক করে রাখুন,
💢 পূর্ব নির্ধারিত ওয়েব সাইটটির ঠিকানা ঠিক করে নিন (যদি আপনার নির্ধারিত ঠিকানার ওয়েব সাইট পূর্বেই কেউ ব্যবহার করে ফেলে তবে আরো দু-একটি ঠিকানা আপনে আগেই ঠিক করে রাখুন যাতে করে সেই সময় আপনে পেরেশানিতে না পড়েন। কারন, এই ঠিকানাই হচ্ছে আপনার ওয়েব এ্যাড্রেস যার সাহায্যে মানুষ আপনার ওয়েবটিকে চিনবে।
💢 আপনার পূর্ব প্রস্ততি প্রায় শেষ। এখন আপনাকে পূর্ব প্রস্ততি হিসাবে যা করতে হবে তা হলো একটি প্লাটফর্ম নির্বাচন করা। অর্থাৎ কোন প্লাটফর্মের অধীনে আপনি আপনার ফ্রি ব্লগ সাইটটি খুলতে চান তা পূর্বেই ভেবে রাখুন। আমি এখানে কিছু ফ্রি এবং জনপ্রিয়তা অর্জন করেছে এমন কিছু প্লাটফর্মের নাম দিচ্ছি আপনি ইচ্ছে করলে এখান থেকেই প্লাটফর্ম নির্ধারণ করে নিতে পারেন। যেমন ধরুন- blogspot, wordpress, wix, weebly ইত্যাদি।  আমি অবশ্য আপনাদের blogspot দিয়ে উদাহরণ দিব। কারণ এটি google এর নিজস্ব প্লাটফর্ম এবং বেশ জনপ্রিয়। এবার তাহলে মূল কাজ শুরু করা যাক। আপনি নিচের পদক্ষেপগুলি ধাপে ধাপে অনুসরণ করুন-

১) আপনার এ্যাকাউন্টটি লগ ইন করা না থাকলে এখান থেকে লগ ইন করুন।
২) গুগলের সার্চ বক্সে লিখুন Create a blog in blogspot অথবা এখানে ক্লিক করুন- 
৩) এবার নিচের চিত্রের ন্যায় একটি পাতা আসবে-

৪) এবার শিরোনাম বা Blog Title বক্সে আপনার কাঙ্খিত ব্লগের নাম লিখুন।

৫) ঠিকানা বা Address বক্সে াপনার পূর্ব পরিকল্পিত ঠিকানা বসান। যদি দেখেন আপনার দেয়া ঠিকানা Available নেই তবে অন্য কোন ঠিকানা দিয়ে চেষ্টা করুন। এক সময় আপনার দেয়া ঠিকানাকে তারা Available দেখাবে।
৬) এবার নিচের দিকে দেখুন গুগুলের দেয়া কিছু টেম্পলেট এর ছবি প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আপাতত যে কোন একটি টেম্পলেট নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনে আপনার পছন্দমত টেম্পলেট বদল করতে পারবেন। 
৭) এবার ব্লগ তৈরী করুন বা create blog এ ক্লিক করুন। ব্যস, তৈরী হয়ে গেল আপনার নিজস্ব ব্লগ সাইট। 

বিঃদ্রঃ ব্লগ তৈরীর পর পরই আপনার ব্লগ কিন্ত দেখাবে না। আপনে যা দেখছেন সেটি আপনার ব্লগের ড্যাশ বোর্ড বা নিয়ন্ত্রন বোর্ড। এখান থেকে লে-আউট সিলেক্ট করে ভিউ ব্লগ এ ক্লিক করুন তবেই আপনার ব্লগটিকে দেখতে পারবেন। 


ড্যাশ বোর্ড বা নিয়ন্ত্রন বোর্ড সংক্রান্ত পোস্ট পরবর্তীতে দিব, ইনশাল্লাহ। সবাই ভাল থাকবেন।